জেলা ও দায়রা জজ
মোঃ রফিকুল ইসলাম
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সংক্ষিপ্ত পরিচিতি
জনাব মোঃ রফিকুল ইসলাম ০১ ডিসেম্বর, ১৯৬৭ খ্রি. সালে বরগুনা জেলার সদর উপজেলায় কলেজ রোডস্থ ০৪, এ আহমেদ ভবনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি শিক্ষা জীবনে ১৯৮৩ খ্রি. সালে এস.এস.সি. এবং ১৯৮৫ খ্রি. সালে এইচ.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএল.বি. (অনার্স) এবং এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৪ খ্রি. সালে ১৩তম বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরগুনা জেলায় সহকারী জজ হিসেবে বিচার বিভাগে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী জজ,পিরোজপুর, বরিশাল, সিনিয়র সহকারী জজ বরিশাল, নেত্রকোনা, চট্টগ্রাম, ঢাকা, আইন কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) প্রেষণে- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত), কুমিল্লা, অতিরিক্ত মহানগর দায়রা জজ, ঢাকা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী, বিচারক (জেলা ও দায়রা জজ), জননিরাপত্তা ট্রাইব্যুনাল, বরিশাল, জেলা ও দায়রা জজ, পিরোজপুর, সিনিয়র জেলা ও দায়রা জজ, বরিশাল, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), দ্রুত বিচার ট্রাইব্যুনাল-০১, ঢাকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মস্থলে সততা, নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে, ২০২৫ খ্রি. সালের ০৩ সেপ্টেম্বর ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তাঁর দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা, সততা ও দক্ষতা এবং প্রশাসনিক নেতৃত্বে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার বিচারাঙ্গনে বিশেষভাবে সমাদৃত।
তিঁনি কর্মজীবনে সুনাম ও দক্ষতার সহিত বিচারিক ও প্রশাসনিক কাজের পাশাপাশি আইনগত সহায়তা কার্যক্রমে সততা ও কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখায় National Legal Award, Government of Bangladesh as Senior District & Sessions Judge of Bangladesh for Best Legal Aid Office of Bangladesh এওয়ার্ড অর্জন করেন।
এছাড়া তিঁনি কর্মজীবনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ)সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত ও অন্যান্য দক্ষতার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাছাড়া তিঁনি Western Sydney Unversity, Australia ও National Judicial Academy, Bhopal, Madhya Pradesh, India তে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।